বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

জেকে এন্ড এইচকে হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ এপ্রিল, ২০১৫
  • ৫৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের জেকে এন্ড এইচকে হাইস্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেকে এন্ড এইচকে হাইস্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এমপি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির। স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক এটিএম রেজাউল কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধি জালাল আহমেদ, আব্দুল আজিজ, আলহাজ্ব এনামুল হক ও আজমল খান, শায়েস্তানগরের সর্দার শহিদুর রহমান লাল, সাবেক পৌর কমিশনার শামছুল হুদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়া উদ্দিন। অনুষ্ঠানে এমপি আবু জাহির বলেন, জেকে এন্ড এইচকে হাই স্কুল একটি সুনামধন্য প্রতিষ্ঠান। হবিগঞ্জ শহরে একটি মাত্র প্রতিষ্ঠান যেখানে ছেলে ও মেয়ে এক সাথে পড়াশুনা করে। বর্তমানে স্কুলটিকে কলেজে পরিণত করা হয়েছে। এই প্রতিষ্ঠানের শিক্ষকগণ আন্তরিকভাবে কাজ করলে প্রতিষ্ঠানটি হবিগঞ্জ জেলার একটি আদর্শ ও মানসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com