বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

গুড়ের গুণাগুণ!

  • আপডেট টাইম রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫
  • ৪৮৫ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ পিঠাপুলির এই দেশে গুড়ের স্বাধ নেয়নি এমন কে আছে? তবে গুড় সম্পর্কে আমরা কতটুকু জানি? প্রতিদিন এক টেবিল চামচ গুড় খাওয়া স্বাস্থ্যকর। গুড় শর্করা জাতীয় খাবার। এতে আছে সুক্রোজ, গ্লুকোজ এবং ফ্রুকটোজ। এগুলো ছাড়াও গুড় ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও লৌহের গুরুত্বপূর্ণ উৎস।
এক টেবিল চামচ বা ১৫ গ্রাম গুড়ে আছে প্রায় ৫.৮ গ্রাম সুক্রোজ, ২.৩৮ গ্রাম গ্লুকোজ আর ২.৫৬ গ্রাম ফ্রুকটোজ। সেই সঙ্গে আছে প্রায় ৪১ মিলিগ্রাম ক্যালমিয়াম, ৪৮ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম ও ২৯৩ মিলিগ্রাম পটাশিয়াম। এ ছাড়া আছে কিছু ভিটামিন বি-৬, গুড়ে কোনো আমিষ নেই। চর্বি নেই, কোলেস্টেরল নেই। খাদ্য আঁশও নেই।
উপকারীতা :
১. পেশি, হাড়-হাড্ডি ও দাঁতের সুস্থতা নিশ্চিত করে
২. মহিলাদের রজঃনিবৃত্তির পর পেশির খিঁচুনি প্রশমন করে
৩. হাড়ের ক্ষয়রোগ অস্টিওপোরোসিস প্রতিরোধ করে
৪. রজঃনিবৃত্তিকালে মন-মেজাজ ভালো রাখে
৫. হাত-পা-মাথার গরম কমায়
৬. উচ্চ রক্তচাপ কমায়
৭. রক্তশূন্যতা দূর করে
তবে গুড় ‘কাঁচা’ না খেয়ে তা ফিরনি, পায়েস, পিঠা, সেমাই, ইত্যাদিতে দিয়ে রান্না করে খাওয়াই ভালো, স্বাস্থ্যসম্মত। কাঁচা খেতে চাইলে গুড়ের টুকরার বাইরের দিকটা ভালো করে নিরাপদ পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তাতে মোটামুটি বেশ জীবাণু কমে যাবে। অসুখ হওয়ার আশঙ্কা কমবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com