বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে প্রাক প্রাথমিক শিক্ষকদের ১৫দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০১৫
  • ৪০০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচঙ্গ উপজেলার প্রাক প্রাথমিক বিষয়ক ১৫দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। বানিয়াচং উপজেলা সদর চৌধুরীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা রিসোর্স সেন্টারে ১এপ্রিল থেকে ১৫দিন ব্যাপী প্রশিক্ষণের প্রশিক্ষক ছিলেন বানিয়াচঙ্গ ইউআরসি ইন্সট্রাক্টর মোহাম্মদ ইকবাল হোসেন ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার দাস। প্রশিক্ষণ কর্মশালা সমাপনী দিবসে গতকাল বুধবার বিকেলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মিহির লাল আচার্য্য। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার দাস এর সঞ্চালনা ও পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিক্ষক রবীন্দ্র নাথ, প্রাণেষ চৌধুরী প্রমুখ। সভা শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com