বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বলাকীপুরে কর্মী সভায় শংকর পাল জাতীয় পার্টির দেশের মানুষের শান্তি চায়

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৩
  • ৭১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পাল বলেছেন, জাতীয় পার্টির দেশের মানুষের শান্তি চায়। আর শান্তি’র জন্য জাতীয় পার্টির আগামী নির্বাচনে অংশ নিচ্ছে। তিনি দেশের মানুষের শান্তি কামনা করে সকল দলকে নির্বাচনে অংশ গ্রহনের জন্য আহবান জানান। গতকাল সোমবার রাত বানিয়াচঙ্গ উপজেলার সুবিদপুর ইউনিয়নের রতœা গ্রামে জাতীয় পাটির আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। তিনি আরো বলেন, বিগত কয়েকটি নির্বাচনে বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনে আওয়ামীলীগের প্রার্থী নির্বাচিত হলেও চোখে পড়ার মত কোন উন্নয়ন হয়নি। দেশের উন্নয়নে জাতীয় পার্টির কোন বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে লাঙ্গল মার্কা ভোট দিয়ে নির্বাচিত করুন। বিশিষ্ট মুরুব্বী জহুর আলী চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা জাপার সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, তাজ উদ্দিন আহমেদ বাবুল, জেলা যুবসংহতির নেতা নুর মিয়া, ইউসুফ আলী, ইউনিয়ন জাপা সাধারণ সম্পাদক আদম আলী চৌধুরী, সাজিদ মিয়া, লিয়াকত আলী, লাল মিয়া, জাহির মিয়া, হরেন্দ্র চক্রবর্তী, বাচ্চু মিয়া চৌধুরী, রামপদ দাস, তাইদুল ইসলাম জাহির মিয়া প্রমুখ। সভায় বক্তারা আগামী নির্বাচনে জাতীয় জাপা নেতা শংকর পালকে নির্বাচিত করার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com