শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

কামারুজ্জামানের ফাঁসির রায়ের প্রতিবাদে নবীগঞ্জে জামায়াত শিবিরের বিক্ষোভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০১৫
  • ৪৮৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মুহাম্মদ কামারুজ্জামান এর ফাঁসির রায়ের প্রতিবাদে নবীগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত শিবির। নবীগঞ্জ পৌর জামায়াতের আমীর সাইদুল হক চৌধুরী ও শিবির (পশ্চিম) সভাপতি মোজাহিদুল ইসলামের নেতৃত্বে আব্দুল মতিন স্কয়ারের সামন থেকে শুরু হয়ে বাংলা টাউনের সামনে গিয়ে পথ সভার মাধ্যমে মিছিলটি শেষ হয়। সভাপতির বক্তব্যে সাইদুল হক চৌধুরী বলেন সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে মুহাম্মাদ কামারুজ্জামান এর বিরুদ্ধে ফাঁসির রায় দিয়ে বর্তমান পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে, যা বাংলার মানুষ কোন দিন বাস্তবায়ন করতে দেবে না। তিনি সকলকে আগামী দিনের হরতাল, অবরোধ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে শরীক হয়ে দেশ থেকে জুলুমবাজ সরকারকে বিতারিত করার জন্য আহ্বান জানান। আরো উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর জামায়াত সেক্রেটারী আব্দুল মুকিত পাঠান, কর্মপরিষদ সদস্য আহমদ হোসাইন, জামায়াত নেতা মিজানুর রহমান চৌধুরী, নজরুল ইসলাম, লোকমান আহমেদ, আলী বাহার, ইকবাল হোসাইন খান, সেলিম আহমেদ, মোঃ সুবিন চৌধুরী, মামুন আহমেদ, শিবির সভাপতি (পূব) মহি উদ্দিন, সেক্রেটারী রমজান আলী, শিবির নেতা শাহ উদয়, কলেজ শিবির সভাপতি আলিমুল ইসলাম, আজহারুল ইসলাম, শাওন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com