বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে বিয়ের আসরে কনে রেখে বরের পলায়ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ মার্চ, ২০১৫
  • ৭৪৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা বারৈকান্দি গ্রামে বাল্য বিবাহ অনুষ্ঠানের খবর পেয়ে গতকাল সোমবার দুপুরে থানা পুলিশ তা ভন্ডুল করে দিয়েছে। এক পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার  ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মদ লুৎফর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপ্রাপ্ত বয়স্ক কন্যার পিতা-মাতাকে ১ হাজার টাকা জরিমানা দন্ডাদেশ প্রদান করেন।
জানা যায়, ওই গ্রামের তজম্মুল মিয়ার শিশু কন্যা চৌশতপুর বারৈকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার্থী মনিরা বেগম (১০)কে একই উপজেলার বাউসা ইউনিয়নের বাশডর দেবপাড়া গ্রামের পরবেশ আলীর ছেলের সাথে বিবাহের কথা বার্তা হয়। গ্রামবাসী শুরু থেকেই অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ে দিতে বাবা-মাকে বারণ করেন। এতে কান না দিয়ে গতকাল সোমবার বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেন কনে পক্ষ। লাল বেনারশি শাড়ি পড়ে কনের সাজগোজ সম্পন্ন। সেরোয়ানী পাগড়ি পড়ে বর কনে বাড়িতে উপস্থিত। প্যান্ডেল ভর্তি বরযাত্রীর বহর। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ একদল পুলিশ নিয়ে অনুষ্ঠান স্থলে হাজির হয়ে বিয়েতে বাধা দেন। এ সময় বর দৌড়ে পালিয়ে যায়। শুরু হয় হুলস্থুল, আর হৈ হুল্লা। খবর দেয়া হয় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মদ লুৎফর রহমানকে। তিনি দ্রুত ছুটে যান ঘটনাস্থলে। ঘটনার সত্যতা পেয়ে ঘটনাস্থলে আদালত বসিয়ে কনের বাবা-মা’কে অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দেয়ার অপরাধে ১ হাজার টাকা জরিমানার অর্থদন্ডাদেশ রায় প্রদান করেন। জরিমানার অর্থ প্রদান সাপেক্ষে তাদেরকে ছেড়ে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com