বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

স্বাধীনতা দিবস উপলক্ষে ছাত্র ফ্রন্টের দেয়ালিকা উন্মোচন

  • আপডেট টাইম রবিবার, ২৯ মার্চ, ২০১৫
  • ৪৬২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বৃন্দাবন সরকারি কলেজ শাখার উদ্যোগে ছাত্র-ছাত্রীদের লেখা, কবিতা, ছড়া, কৌতুক ও প্রবন্ধ সংগ্রহ করে গতকাল সকাল ১১টায় কলেজের বট তলায় একটি দেয়ালিকা উন্মুচন করা হয়। দেয়ালিকা উন্মুচন করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সদস্য ও হবিগঞ্জ জেলার সংগঠক শফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ছাত্র ফ্রন্ট বৃন্দাবন কলেজ শাখার সাধারণ সম্পাদক এনামুল হক, ছাত্র নেতা মোস্তাফিজুর রহমান, নুরুল আমিন, শাহ আলম, আবু তাহের, হাবিবুর রহমান, মনোয়ারা আক্তার লিমা, নিবেদিতা চৌধুরী প্রমুখ। দেয়ালিকা উন্মুচনের সময় শফিকুল ইসলাম বলেন স্বাধীনতার মূল চেতনা ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা ও জাতীয়তাবাদ এবং এর পরিপূরক হিসেবে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও কাজের নিশ্চয়তা বিধান। এগুলোর পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া স্বাধীনতার কোন মূল্য থাকে না। তাই এগুলো বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com