বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ফুটফুটে নাহিদের প্রাণ কেড়ে নিল পিকআপ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০১৫
  • ৭৬৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে জাহিদুল ইসলাম নাহিদ নামে ৩ বছরের ফুটফুটে এক শিশুর প্রাণ প্রদীপ কেড়ে নিয়েছে অদক্ষ পিকআপ চালক। যানবাহন চলাচলের কোন রাস্তায় এমন ঘটনা ঘটলে দুর্ঘটনা বলা যেত। কিন্তু সহপাঠিদের সাথে জমিতে খেলারত অবস্থায় পিকআপ চাপায় প্রাণহানীর এ ঘটনাটি কেউ মেনে নিতে পারছেন না। এঘটনাটি অনেকে হত্যা বলে মনে করছেন। নিহত নাহিদ উপজেলার দেওরগাছ ইউনিয়নের কালিচুং গ্রামের সোহেল ড্রাইভারের একমাত্র সন্তান। গতকাল বুধবার সকাল ৯টার দিকে এঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে-নাহিদ গতকাল সকাল ৯টার দিকে তাদের বাড়ীর পূর্ব দিকে একটি জমিতে অন্যান্য সহপাঠিদের সাথে খেলায় মগ্ন ছিল। এ সময় ড্রাইভার দরবেশ আলী (৩০) ও হেলপার কাউছার (২৫) পিকআপ নিয়ে কালিচুং গ্রামে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে শিশু নাহিদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয়। ঘটনার পর ড্রাইভার ও হেলপার পিকআপ গাড়িটি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে চুনারুঘাট থানার এস.আই আশরাফুজ্জামান সহ একদল পুলিশ ঘটনাস্থল থেকে নাহিদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com