বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সুন্দর সমাজ বিনির্মানে মসজিদ মাদ্রাসার বিকল্প নেই-আনোয়ার আলী

  • আপডেট টাইম সোমবার, ২৩ মার্চ, ২০১৫
  • ৫২৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল রবিবার বিকালে বানিয়াচং থানার কাটখাল উত্তর হাটি (নয়াবাড়ি) মাওঃ লুৎফুর রহমান খান (লন্ডন প্রবাসী) কর্তৃক প্রতিষ্ঠিত বায়তুস সালাম মসজিদের উদ্ভোধন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাওঃ আব্দুল খালিকের সভাপতিত্বে এবং মোঃ আবুতাহের (কদর) এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত মাহফিলে প্রধান মেহমান ছিলেন আল্লামা তাফাজ্জুল হক। বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি হবিগঞ্জ জেলা শাখার সেক্রেটারী মাওঃ মোঃ আনোয়ার আলী, মাওঃ নুরুল হক, মাওঃ আবুল ফজল, মাওঃ তাফহীমুর হক, মুফতি কবির আহমদ, মাওঃ নিয়াজুর রহমান নিজাম, মাওঃ মাহমুদুল হাসান, মাওঃ নোমান আহমদ, মাওঃ নজির আহমদ, মাওঃ মির্জা হাবীবুন নবী প্রমুখ। মাওঃ আনোয়ার আলী বলেন, মাওঃ লুৎফুর রহমান খানের ন্যায় আমাদের সকল বিত্তবানদের প্রতিটি পাড়ায় পাড়ায় মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করা প্রয়োজন। কারন দেশে একটি সুন্দর সমাজ বিনির্মানে মসজিদ মাদ্রাসার বিকল্প নেই। যেহেতু দেশ আজ গভীর সংকটে নিমজ্জিত এমতাবস্থায় জায়গায় জায়গায় মসজিদ-মাদ্রাসা একান্ত প্রয়োজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com