শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জে জেলা জাতীয় পার্টির উদ্যোগে এরশাদের ৮৫তম জন্ম বার্ষিকী পালন

  • আপডেট টাইম শনিবার, ২১ মার্চ, ২০১৫
  • ৬০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের ৮৫তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকালে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির সভাপতি ও নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই হুসেইন মুহম্মদ এরশাদের জন্ম দিনের কেক কাটা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন-জাপা নেতা আবিদুর রহমান, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক কাজল আহমেদ, সাংগঠনিক সম্পাদক এডঃ শিবলী খায়ের, আব্দুস সালাম মেম্বার, গাজী মিছবা উদ্দিন, হাজী ফরিদ উদ্দিন, মোঃ শাহজাহান খান, জাপা নেতা খলিলুর রহমান দুদু, রিপন আহমেদ, কমান্ডার আব্দুল খালেক, ছুরুক মিয়া প্রমুখ।
সভায় এমপি মুনিম চৌধুরী বলেন-পল্লীবন্ধু এরশাদ বাংলাদেশের গণতন্ত্রের প্রবর্তক। গণতন্ত্রের স্বার্থে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পল্লীবন্ধু এরশাদ ক্ষমতা হস্তান্তর করেছিলেন। কিন্তু জাতি আজও গণতন্ত্রের স্বাদ পায়নি। দুটি দলের ক্ষমতার পালাবদল হয়েছে কিন্তু দেশের মানুষ সু-শাসন পায়নি। তাই দেশে গণতন্ত্র ও সু-শাসন প্রতিষ্ঠা করতে এরশাদকে আবারও ক্ষমতার মসনদে বসাতে হবে। এ জন্য পার্টির সকল নেতাকর্মীকে এরশাদের আদর্শে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com