সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

অনন্তপুরে নেশার টাকার জন্য রিক্সা চালককে ছুরিকাঘাত করেছে যুবক

  • আপডেট টাইম শুক্রবার, ২০ মার্চ, ২০১৫
  • ৪৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকায় নেশার টাকা না দেওয়ায় এক রিক্সা চালককে ছুরিকাঘাত করেছে মাদকাসক্ত যুবক। গুরুতর আহত অবস্থায় রিক্সা চালক কালা মিয়া (৩৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে বানিয়াচং উপজেলার কাউরিয়া কান্দি গ্রামের ফজল মিয়ার পুত্র। আহত কালা মিয়া জানায় সে, দীর্ঘ দিন যাবৎ ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে রিক্সা চালিয়ে জীবাকা নির্বাহ করে আসছে। অনন্তপুর এলকার আরজু মিয়ার পুত্র মাদকসক্ত সুমন মিয়া (২০) প্রায়ই মাদক সেবন এর জন্য কালা মিয়ার নিকট টাকা দাবী করত। গতকাল বৃহস্পতিবার সকালে কালা মিয়ার নিকট টাকা চায়। টাকা না দিলে সুমন ক্ষিপ্ত হয়ে কালা মিয়াকে ছুরিকাঘাত করে। এতে কালা মিয়া মাটিতে লুটে পড়লে লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়ে চিকিৎসক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com