বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ২ সন্তানের জননীর মৃত্যু নিয়ে ধুম্রজাল ॥ স্বামী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০১৫
  • ৬০৪ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রামের রাবিয়া খাতুন (২৬) নামে ২সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থা থেকে লাশটি উদ্ধার করা হয়। তার মৃত্যু নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। রাবিয়া খাতুন আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে, এনিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। রাবিয়া খাতুন ওই গ্রামের স্বামী সাইফুর রহমানের স্ত্রী। স্বামী সাইফুর রহমানকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল রাবিয়া খাতুনের মরদেহ বাড়ির পেছনের একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির আই.সি এস আই জাহাঙ্গীর আলম একদল পুলিশ নিয়ে লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন। এ সময় নিহত রাবিয়া বেগমের ভাই একই উপজেলার মিনাজপুর গ্রামের কাচাঁ মিয়ার পূত্র রব্বুল মিয়া ও তার পরিবারের লোকজনের অভিযোগের প্রেক্ষিতে স্বামী সাইফুর রহমানকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। রাবিয়ার ভাই ও আত্মীয়স্বজন দাবী করছেন তাকে হত্যা করে গাছের সাথে তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা এনিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com