বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

স্বেচ্ছাসেবকলীগের প্রতিবাদ সভায় আবু জাহির এমপি ॥ আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করতে জামাত শিবির বোমাবাজরা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০১৫
  • ৫৮০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ ও হত্যার চেষ্টা করায় হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সৈয়দ কামরুল হাসানের সভাপতিত্বে এবং জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক রুপক দেবের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি অমল কুমার দাশ পলাশ, মোতাব্বির খান, শাহ আব্দুর রউফ, রফিকুল ইসলাম, দেওয়ান মোস্তাক গাজী, সাধারণ সম্পাদক ইয়াহিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ফয়জুল বশির চৌধুরী সুজন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম শামীম, এসএম নাবিউর রহমান, নাজমুল হোসেন আনার, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সৈয়দ কাউছার আহমেদ, সুশীল কর, মাখন পাল, ডাঃ বিশ্বজিৎ আচার্য্য, ফয়সল আহমেদ, শেখ মোতাহিরুল ইসলাম, হরিকান্ত রায়, পৌর আহবায়ক মাসুম আজাদ, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, কেএম শাহীন, সদর উপজেলা আহবায়ক শেখ সেবুল আহমেদ, অন্যতম নেতা মনির হোসেন সুমন, বানিয়াচং উপজেলা আহবায়ক আশরাফ সোহেল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বার বার জামাত-শিবির সহ বোমাবাজ, গ্রেনেডবাজরা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। স্বেচ্ছাসেবকলীগসহ বাংলাদেশের জনসাধারণকে সাথে নিয়ে এই বোমাবাজ, চক্রান্তকারী, পরিকল্পনাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com