বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

তরফ বার্তা সম্পাদক ফারুক চৌধুরী’র পিতার ইন্তেকাল ॥ বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০১৫
  • ৯০০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক তরফ বার্তার সম্পাদক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরীর পিতা আলহাজ্ব নুর মিয়া চৌধুরীর জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে চুনারুঘাট উপজেলা ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন শায়খুল হাদিস আল্লামা হাফেজ তোফাজ্জল হক।
জানাজার নামাজে অংশগ্রহন করেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্বর, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু, হবিগঞ্জ বাস মালিক সমিতিরি সভাপতি ফজলুর রহমান চৌধুরী, চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, করাঙ্গীনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুর রকিব, সাংবাদিক আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম, সিরাজুল ইসলাম, মুহিত চৌধুরী, সাংবাদিক কাজী সুজন প্রমূখ। সাংবাদিক ফারুক উদ্দিন চৌধুরীর পিতা আলহাজ্ব নুর মিয়া চৌধুরী মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে চুনারুঘাট পৌর শহরের নিজবাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক আলহাজ্ব এডঃ মোঃ আমির হোসেন, সাবেক সভাপতি দৈনিক এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক এডঃ নির্মল ভট্রাচার্য্য রিংকু, জেলা ইউপি চেয়ারম্যান সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, আরটিভি প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির, ৭১টিভি প্রতিনিধি শাকিল চৌধুরী, দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি পাবেল খান চৌধুরী, বিডিটুডে প্রতিনিধি ফরহাদ চৌধুরী, মোহনা টিভি প্রতিনিধি মোঃ ছানু মিয়া, এম কাউছার আহমেদ, কাজী মিজানুর রহমান প্রমূখ।
সাংবাদিক ফোরামের শোক
দৈনিক তরফ বার্তার সম্পাদক, প্রকাশক ও হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম সদস্য অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরীর পিতা হাজী নুর মিয়া চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দ। শোক জানিয়ে বিবৃতিদাতারা হলেন- ফোরাম সভাপতি শাহ মশিউর রহমান কামাল ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন দুলালসহ ফোরাম পরিবারের অন্যান্য সদস্যরা।
মাধবপুর প্রেসক্লাবের শোক
দৈনিক তরফ বার্তা’র সম্পাদক অধ্যাপক ফারুক উদ্দিন চৌধুরীর পিতা আলহাজ্ব নুর মিয়া চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মাধবপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ। প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন আল রনি এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া সাবেক সভাপতি রোকনউদ্দিন লস্কর, শংকর পাল সুমন, কেএম সামসুল হক, আইয়ুব খান, আশরাফ ছিদ্দিকী জুয়েল, আবুল খায়ের, রাজিব দেব রায় রাজু, মোঃ ওমর ফারুক, ফরাশ উদ্দিন পিন্টু, রিফাত উদ্দিন, দৈনিক মানবকণ্ঠের মাধবপুর প্রতিনিধি এস এইচ উজ্জল প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com