সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

জহুর চান বিবি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০১৫
  • ৪৭২ বা পড়া হয়েছে

জালাল উদ্দিন রুমি, শায়েস্তাগঞ্জ থেকে ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৬ তম জন্মদিন উপলক্ষে জহুর চান বিবি মহিলা কলেজে এক আনন্দঘন পরিবেশে কেক কেটে ছাত্রী শিক্ষক, অভিভাবক ও গভর্ণিং বডির সদস্যরা স্বতস্ফূর্ত ভাবে দিনটি উদযাপন করেন। বেলা ১০ টায় কলেজের অডিটরিয়ামে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা আক্তারের সভাপতিত্বে ও প্রভাষক মহিউদ্দিন এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়। শুরুতেই সম্মিলিতভাবে কেক কেটে ৯৬ তম জন্ম দিন পালন করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম দিনকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবার ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া কলেজে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে বইপড়া কর্মসূচীতে অংশগ্রহণকারী পুরস্কার প্রাপ্ত ২৫ জন ছাত্রীর মাঝে বই ও সার্টিফিকেট বিতরণ করা হয়। বঙ্গবন্ধুর বর্ণাঢ্যময় জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ গ্রহণ করেন গভর্ণিং বডির বিদ্যুৎসাহী সদস্য আব্দুল্লাহ সরদার, অভিভাবক সদস্য আব্দুল আউয়াল, প্রভাষক জালাল উদ্দিন রুমী, তহুরা বেগম, মোঃ হারুন মিয়া,  মাহবুবা খাতুন, লুৎফুর রহমান, মোঃ শাহিন মিয়া, মোঃ মুজিবুর রহমান, তাঈবা সুলতানা, মোঃ রফিক মিয়া, অসীম দত্ত ও নাজমুন নাহার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com