বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে দাখিল পরীক্ষার্থীকে যৌন হয়রানী ভ্রাম্যমান আদালতে বখাটেকে ২ মাসের দণ্ড

  • আপডেট টাইম বুধবার, ১৮ মার্চ, ২০১৫
  • ৫১৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে দাখিল পরীক্ষার্থী ছাত্রীকে যৌন হয়রানীর দায়ে যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রামম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত বখাটে হচ্ছে-নবীগঞ্জ উপজেলার বড়চর গ্রামের আমির উল্লার পুত্র মুতালিব হোসেন (২৮)। পুলিশ সূত্রে জানা গেছে, বাহুবল উপজেলার দিগাম্বর ছিদ্দিকীয়া সুন্নীয়া দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থী জনৈক ছাত্রী সোমবার দুপুরে ব্যবহারী খাতায় শিক্ষকের স্বাক্ষর নিতে আসে। এ সময় মুতালিব হোসেন তাকে যৌন হয়রানী করে এবং একটি অটোরিকশায় তোলে নিতে চায়। এ সময় ওই ছাত্রী চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে মুতালিব হোসেনকে আটক করে বাহুবল মডেল থানা পুলিশে সোপর্দ করে। গতকাল মঙ্গলবার আটক মুতালিব হোসেনকে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হক এর কার্যালয়ে হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমান আদালত স্থাপন করে মুতালিব হোসেন দোষ স্বীকার করায় তাকে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com