সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু মাধবপুরে র‌্যাবের অভিযানে ৩ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ২ চুনারুঘাট সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীগঞ্জে চার গ্রামের পঞ্চায়েতী কবরস্থানের জায়গায় অবৈধভাবে গাউড ওয়াল নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ হবিগঞ্জে নাগরিক ভোগান্তি কমাতে অবৈধ টমটমের বিরুদ্ধে অভিযান বাহুবলে দুটি বাসে অভিযান ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ৭ আজমিরীগঞ্জে যত্রতত্র ময়লার স্তূপ স্বাস্থ্য ঝুঁকিতে জনসাধারণ শহরের চৌধুরী বাজার এলাকায় মাদকসেবী আটক চুনারুঘাটে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে চোর আটক

নবীগঞ্জের আ.লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান শিহাব চৌধুরী আর নেই

  • আপডেট টাইম রবিবার, ১৫ মার্চ, ২০১৫
  • ৪৭২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক গোলাম মোহাম্মদ চৌধুরী শিহাব (৮০) আর নেই। গত ১৩ মার্চ শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় তিনি  সিলেট রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ..রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে ৩ কন্যা নাতি নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের ছেলে যুক্তরাজ্য থেকে বাড়ীতে ফেরার পর জানাযা শেষে দাফন করা হবে। এদিকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com