শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ জেলা যুব জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১৫ মার্চ, ২০১৫
  • ৫৫১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা যুব জমিয়তের এক আলোচনা সভা গত ১২ মার্চ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন নির্বাহী সভাপতি মাওলানা মামনুনুল হক। সদস্য সচিব আলহাজ্ব শেখ হিফজুর রহমানের পরিচালনায় মাওলানা আব্দুল ওদুদ এর কোরায়ান তেলায়াত এর মাধ্যমে অনুষ্টিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন যুব জমিয়ত বাহুবল থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, বানিয়াচং থানা শাখার সাধারণ সম্পাদক মুফতি আমির হোসেন সহ অন্যন্য নেতৃবৃন্দ। সভাপতি বক্তব্যে বলেন জাতির ক্রান্তিলগ্নেœ যুব সমাজই পারে দেশ ও জাতিকে সুষ্ঠু সমাধান দিতে। তাই যুব জমিয়তের পতাকা তলে যুব সমাজকে আসার জন্য উদাত্ত আহব্বান জানান এবং সেই সাথে হবিগঞ্জ জেলার সকল তরুণ আলেম সমাজকে যুব জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলার সাথে একমত পোষন করে জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার আহব্বান জানান। পরিশেষে আগামী ২৬ মার্চ নুরুল হেরা জামে মসজিদ কমপ্লেক্সে হবিগঞ্জ জেলা যুব জমিয়তের পরবর্তী সাধারণ সভা আহবান করেন এবং সকল যুব সমাজকে সভায় যথা সময়ে উপস্থিত হয়ে আমাদের আকাবীর উলামায়ে দেওবন্ধীদের রেখে যাওয়া আমানত জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের অঙ্গ সংগঠন যুব জমিয়তের পতাকা তুলে শামীল হয়ে নিজ নিজ ঈমানী দায়িত্ব পালন করার জন্য সবার প্রতি আহব্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com