শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

  • আপডেট টাইম শনিবার, ১৪ মার্চ, ২০১৫
  • ৬২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কের আদিত্যপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় লিটন পাল নামে এক যুবক নিহত ও ২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত লিটন উপজেলার খইরা নোয়াগাঁও গ্রামের অরবিন্দ পালের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১১টায় দ্রুতগামী একটি ট্রাক যাত্রীবাহী অটোরিক্সাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিক্সাটি খাদে পড়ে গেলে অটোরিক্সা যাত্রী লিটন পাল (২০) ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও দুই যাত্রী। গুরুতর অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিটন পালের মৃতদেহ ও অটোরিক্সাটি (হবি-থ-১১৩৮২২) উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com