বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আব্দুর রশিদ দুলাশাহ ওরস সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ১৪ মার্চ, ২০১৫
  • ৪৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নাতিরাবাদে অবস্থিত শাহ সুফি আব্দুর রশিদ দুলাশাহ’র দু’দিন ব্যাপী ওরস গতকাল শুক্রবার রাতে সম্পন্ন হয়েছে। গতকাল ওরসের শেষ দিনের হাজার হাজার আশেকান ভক্তদের সমাগম ঘটে। অনেক আশেকান ভক্ত দুলাশার মাজার জিয়ারত করেন। আবার অনেকেই মোমবাতি, আগরবাতি জ্বালিয়ে দেন এবং টাকা পয়সা দান করেন। কেউ কেউ গরু, ছাগল জবাই করে শিরনী বিতরণ করেন। শেষ দিনে নাতিরাবাদ কাফেলাগুলোতে দেশের বিভিন্ন স্থান থেকে এসে বাউল শিল্পীরা গান পরিবেশন করেন। কাফেলাগুলোর মধ্যে বসুন্ধরা কাফেলায় শেষ রাতে হবিগঞ্জে বিশিষ্ট বাউল শিল্পী এমদাদ দেওয়ান, পারভীন আক্তার মুক্তা, ইতিশা, ঢাকার মালা ঘোষ, মুর্শিদী শারমীন, বি-বাড়িয়া বিউটি সরকার ও পাপিয়া সরকারসহ বিভিন্ন শিল্পী আধ্যাতিক ও বাউল গান পরিবেশন করেন। কাফেলা ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম তৌহিদ ও মোহাম্মদ আলী জানান, তাদের কাফেলায় শান্তিপূর্ণভাবে শিল্পীরা গান পরিবেশন করেছেন। এতে হাজারো দর্শক অংশ গ্রহন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com