শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মা-বাবাকে মারধর করায় কুলাঙ্গার ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ মার্চ, ২০১৫
  • ৫৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মা-বাবাকে মারধর করায় কুলাঙ্গার পুত্রকে পুলিশে দিয়েছে জনতা। তার নাম আলম মিয়া (১৮)। সে হবিগঞ্জ সদর উপজেলার ফান্ডাইল গ্রামের আলী রাজ এর ছেলে। বুধবার রাত ১২টার দিকে তাকে আটক করে পুলিশে দেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলম মিয়া টাকা-পয়সার জন্য প্রায়ই তার মা-বাবার সাথে। গরীব মা-বাবা টাকা না দিলে তাদেরকে সে মারধর করতো। এ ব্যাপারে এলাকাবাসী তাকে কয়েকবার সতর্ক করেও দিয়েছেন। বুধবার রাতে সে আবারও টাকা চাইলে তার পিতা টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে আলম তার মা-বাবাকে মারধর শুরু করে। তাদের চিৎকারে পাড়া প্রতিবেশীরা এগিয়ে এসে আলমকে আটক করে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করেন। এ ব্যাপারে সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিন জানান, গতকাল বৃহস্পতিবার আলম মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com