শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ মার্চ, ২০১৫
  • ৫৫৩ বা পড়া হয়েছে

আবুল হোসন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে দুর্বৃত্তদের হামলায় আহত ইয়াছিন মিয়া (৩০) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঢাকার একটি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটেছে। নিহত ইয়াছিন উপজেলার চৌমুহনী ইউনিয়নের নয়নপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে। তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে তার পরিবার দাবী করছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ১০টার দিকে ইয়াছিনকে পাশের বাড়ির আব্দুল মন্নানের ছেলে সুজন মিয়া (১৮) বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাত ২টার দিকে ইয়াছিনকে মান্নানের বাড়ির সিম গাছের নিছে শরীরের বিভিন্ন স্থানে জখম সহ অচেতন অবস্থায় পাওয়া যায়। তাকে আশংকাজনক অবস্থায় প্রথমে ব্রাহ্মনবাড়িয়া ও পরে  ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইয়াছিন মারা যায়। নিহত ইয়াছিন ১ছেলে ও ২মেয়ের জনক। এ ব্যাপারে নিহত ইয়াছিন মিয়ার পিতা বাদশা মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। নিহতের লাশ উদ্ধার করে মাধবপুর থানায় আনা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com