শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে সাংবাদিকের দাদীর ইন্তেকাল ॥ বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম বুধবার, ১১ মার্চ, ২০১৫
  • ৪৯২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য মতিউর রহমান মুন্না’র দাদী হাজী আল্লাদি বিবি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…… রাজিউন)। তিনি গতকাল মঙ্গলবার বিকাল ৪ ঘটিকার সময় উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামে তার নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। মরহুমা ওই গ্রামের বিশিষ্ট মুরুব্বী মরহুম হাজী ছুরাব উল্লার স্ত্রী এবং গ্রীস প্রবাসী সফিক মিয়ার মাতা। তিনি ছেলে-মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক মতিউর রহমান মুন্নার দাদীর মৃত্যুতে নবীগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। মরহুমার জানাজার নামাজ আজ বুধবার সকাল ১১ টায় গ্রামের মসজিদের মাঠে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com