বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

অবশেষে বানিয়াচং এড়ালিয়া মাঠে যাতায়াতে ব্রীজ নির্মাণ হচ্ছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ মার্চ, ২০১৫
  • ৬১১ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও এড়ালিয়া মাঠের সংযোগস্থলে বহু প্রত্যাশিত ব্রীজ নির্মাণ কাজ শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর ৩৩ফুট দৈর্ঘ্য ব্রীজের বেইজ ঢালাই করা হয়েছে। এসময় উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ, বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, অধ্যক্ষ আবদাল হোসেন খান, পিআইও মেহেদী হাসান টিটু, মেম্বার জাহাঙ্গীর আলম, আওয়ামী যুবলীগ সভাপতি মোঃ রেখাছ মিয়া, মোঃ সাহিবুর রহমান, মাহমুদ বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রস্তাবিত এড়ালিয়া স্টেডিয়ামে যাতায়াতের একমাত্র মাধ্যম এ ব্রীজটি দু’মাসের মধ্যে সমাপ্ত হবে বলে সংশ্লিষ্ট ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com