বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

‘নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন’ আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন

  • আপডেট টাইম সোমবার, ৯ মার্চ, ২০১৫
  • ৫৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জ্রেলা প্রশাসক জয়নাল আবেদীন। প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা ফেরদৌসী, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো: সফিউল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দিলীপ কুমার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মাহবুবুল আলম। এবছরে “নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়ের উপর অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জমিলা বেগম, কবি তাহমিনা বেগম গিনি, দি রোজেস কিন্ডার গার্টেনের অধ্যক্ষ ইসমত আরা, ব্র্যাক প্রতিনিধি ফিরোজ ভূইয়া, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শাহীন আহমেদ, সাংবাদিক সৈয়দ আশরাফুল মামুন, সমতা মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী ফাতেমা বেগম প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারী, বেসরকারী ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার নারীরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com