বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে বিষপানে দুই কিশোরীর আত্মহত্যার চেষ্টা ॥ একজনের মৃত্যু অপরজন চিকিৎসাধীন

  • আপডেট টাইম সোমবার, ৯ মার্চ, ২০১৫
  • ৬৯০ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বিষপানে আত্মহত্যা করেছে এক কিশোরী। এছাড়া অপর এক কিশোরী আত্মহত্যার চেষ্টা করেছে। আত্মহননকারী কিশোরী হচ্ছে, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ছোট পিরিজপুর গ্রামের আব্দুল মতিনের মেয়ে সেবিনা বেগম (১৭)। গতকাল রবিবার সকালে পরিবারের অগোচরে সেবিনা বেগম বিষপান করে। বিষাক্রান্ত অবস্থায় বাড়ির লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু ঘটে। খবর পেয়ে এসআই নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ মৃত দেহ উদ্ধার করে। আজ সোমবার ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করার কথা রয়েছে।
অপর দিকে একই উপজেলার দেবপাড়া ইউপির জালালসাফ গ্রামের আশিক মিয়ার কিশোরী কন্যা কুশবা বেগম (১৬) গতকাল রবিবার বিকালে পরিবারের লোকজনের অজান্তে হারপিক পান করে। বাড়ির লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হবিগঞ্জে প্রেরণ করা হয়। তবে তাদের আত্মহত্যা করার পেছনে কি কারণ রয়েছে তা জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com