বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আমিনুর রশিদ এমরানের মুক্তি ও হরতালের সমর্থনে ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ

  • আপডেট টাইম সোমবার, ৯ মার্চ, ২০১৫
  • ৫৬৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হরতালের সমর্থনে ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আমিনুর রশিদ এমরান, জেলা যুবদলের সাবেক সাংঠনিক সম্পাদক মোঃ ফারুক আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক জহিরুল হক সেলিম, যুবদল নেতা কামাল উদ্দিন শিকারের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জ পৌর এলাকার ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদল নেতৃবৃন্দ। মিছিলটি শহরের বগলা বাজার, গরুর বাজারসহ এলাকাসহ বিভিন্ন প্রদক্ষিণ শেষে এক পথসভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ নানু মিয়া। ওয়ার্ড স্বেচ্ছাসেবকদল সভাপতি মোহাম্মদ সুমন আহমেদ এর পরিচালনায় অনুষ্টিত পথসভায় বক্তব্য রাখেন, মোঃ আক্কাস মিয়া, বিএনপি নেতা মোঃ ওস্তার মিয়া, পৌর কৃষকদলের সহ-সভাপতি মোঃ আব্দুল আওয়াল, মোঃ দুদু মিয়া, হায়দর মিয়া, আহম্মদ আলী, মোঃ লিয়াকত আহমেদ, দুদু মিয়া, মোঃ হারিছ মিয়া, গোলাপ মিয়া, মোঃ ময়না মিয়া, ইকবাল আহমেদ রাজু, রনি মিয়া, শুভ মিয়া, সামু মিয়া, মাসুক মিয়া, সোহাগ মিয়া, মাহমুদুর রহমান শিপন, শাওন আহমেদ, সাজন আহমেদ, সুজন আহমেদ, মোহন আহমেদ, রিপন আহমেদ, হোসেন মিয়া, কাশেম মিয়া, আশিক আহমেদ, আব্দুর রউফ আহমেদ প্রমূখ।
সভায় বক্তারা অবিলম্বে আমিনুর রশিদ এমরানসহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com