রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গে নারী দিবস পালিত

  • আপডেট টাইম সোমবার, ৯ মার্চ, ২০১৫
  • ৪৪৯ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলা কমপ্লেক্স ও সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি কমপ্লেক্স মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পৃথক পৃথকভাবে বিভিণœ কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালিত হয়। বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউপি কমপ্লেক্সে এনজিও ইউনিকেয়ার আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৩টায় “নারীর ক্ষমতায়ন মানবতার উন্নয়ন” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিকেয়ার চেয়ারপার্সন কামরুল হাসান কাজল। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচঙ্গ সদর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। ইউনিকেয়ার নির্বাহী পরিচালক জয়নাল আবেদীন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন প্রকল্প পরিচালক মৌসুমী আক্তার, উষা রানী বৈষ্ণব, লাইব্রেরিয়ান রিপা আক্তার, জসিম উদ্দিন, আনোয়ার হোসেন, আব্দুল মুকিত, এনজিও বি-কেয়ার চেয়ারম্যান মনোয়ার হোসেন, আব্দুর রব, জামাল উদ্দিন আলফু, নজরুল ইসলাম তালুকদার, মোতাব্বির হোসেন, ইউ.পি সচিব রাজেন চন্দ্র নন্দী, ইউ.সি বুলবুল ধর, আনছার আলী প্রমূখ। এর আগে সকাল ১০টায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ইউএনও উম্মে কুলসুম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com