শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচংয়ে সিপিবি-বাসদ এর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ৮ মার্চ, ২০১৫
  • ৪৭২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আওয়ামীলীগ-বিএনপির নেতৃত্বাধীন জোট-মহাজোটের কবল থেকে মানুষ, দেশ ও গণতন্ত্র বাঁচাতে সিপিবি-বাসদ এর নেতৃত্বাধীন বাম বিকল্প শক্তিকে ক্ষমতায় আনার আহবান জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বানিয়াচংয়ে সিপিবি-বাসদ এর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বানিয়াচং প্রেসকাবের সামন থেকে বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার সংলগ্ন পাঁচ রাস্তার মোড়ে সমাবেশে মিলিত হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বানিয়াচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বানিয়াচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক এআরসি কাউছারের সঞ্চালনা অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা উদীচীর সাংগঠনিক সম্পাদক ও বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন খান, বানিয়াচং উপজেলা বাসদ’র আহবায়ক লোকমান আহমেদ, উপজেলা সিপিবি’র সদস্য আব্দুল হক মামুন, জেলা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পলাশ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com