মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে স্বামীকে মদ খাওয়া থেকে বিরত থাকতে বলায় স্ত্রীকে মারধর

  • আপডেট টাইম শুক্রবার, ৬ মার্চ, ২০১৫
  • ৫০১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ স্বামীকে মদ পান থেকে বিরত থাকতে বলেছিলেন স্ত্রী। আর এতে করে স্বামীর মারধর খেতে হয়েছে স্ত্রীকে। ঘটনাটি নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রামপুর গ্রামে। মাদকসেবী স্বামী হলেন, রামপুর গ্রামের আব্দুল হান্নান মিয়ার পুত্র মোতাহের মিয়া। আহত স্ত্রীর নাম হাফছা বেগম (২৩)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোতাহের মিয়া প্রায়ই মদপান করে বাড়ি ফিরেন। এ থেকে বিরত থাকার গতকাল বৃহস্পতিবার সকালে স্বামীকে অনুরোধ করেন হাফছা বেগম। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে মোতাহের মিয়া উত্তেজিত হয়ে স্ত্রী হাফছাকে মারধর করেন। এতে হাফছা আহত হন। পরে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com