বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ইনাতগঞ্জে নিহত জয়নালের দাফন সম্পন্ন ॥ জগন্নাথপুর থানায় মামলা দায়ের ২জনকে আটক করেছে পুলিশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০১৫
  • ৬৩৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ইনাতগঞ্জে দু’চাচাতো ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে নিহত জয়নাল আবেদীনের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় দীঘিরপাড় গ্রামের ঈদগাহ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযা নামাজে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও নানা শ্রেণি পেশার হাজার হাজার মানুষ অংশ নেয়। জয়নালের লাশ জানাযার জন্য মাঠে নিয়ে আসলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
এদিকে বেলা ২টার দিকে জগন্নাথপুর থানার একদল পুলিশ এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহার নামীয় ১ জন এবং সন্দেহভাজন ১ জনকে ইনাতগঞ্জ বাজার থেকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে-লালাপুর গ্রামের ইস্্রাক উল্লা (৫০) এবং ঘটনায় জড়িত থাকার সন্দেহভাজন জগন্নাথপুর থানার আলীপুর গ্রামের সুধীর রায়ের ছেলে সুরঞ্জিত রায় (৪৫)।
উল্লেখ্য, ইনাতগঞ্জ ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের লন্ডন প্রবাসী গিয়াস উদ্দিন ও তার চাচাতো ভাই আলিম উদ্দিন এর মধ্যে ভূমি ও ইনাতগঞ্জ বাজারে দোকান ঘর নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ২৮ফেব্র“য়ারী সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ১৫জন আহত হয়। গুরুতর আহত জয়নাল আবেদীনকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল ও পরে ঢাকা স্কয়ার হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২মার্চ সোমবার দিবাগত রাত ১২টায় তিনি মারা যান।
এদিকে ঘটনাস্থল সুনাগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন হওয়ায় আবুল কালাম আজাদ বাদী হয়ে ২৭জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান জানান, গত ২রা মার্চ আবুল কালাম আজাদ বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত নামা ১৫ জনকে আসামী করে দায়ের করা মামলাটি ফৌজদারী কার্যবিধির সর্বোচ্চ ৩২৬ ধারায় এফআইআর ভুক্ত হয়। পরে গুরুতর আহত জয়নাল আবেদীন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করলে ৩০২ ধারা সংযুক্ত করে তদন্ত অব্যাহত আছে। এছাড়া ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com