রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে বিআরডিবির মাঠ সংগঠকের বিরুদ্ধে সঞ্চয় টাকা আত্মসাতের অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ৪ মার্চ, ২০১৫
  • ৫০৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে দারিদ্র বিমোচন কর্মসূচীর আওতায় বিআরডিবির মাঠ সংগঠক এর বিরোদ্ধে সমিতির নামে ভূমিহীন লোকজনকে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে সঞ্চয় আদায়ের অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা যায়, চুনারুঘাট উপজেলা বিআরডিবির মাঠ সংগঠক রহমত আলী সম্প্রতি আহমদাবাদ ইউনিয়নে বনগাঁও গুচ্ছগ্রামের অসহায় দরিদ্র লোকজনের মাঝে সমিতির মাধ্যমে ৩০ জন সদস্যকে ঋণ দেওয়ার কথা বলে  ৩৭,০০০/- (সাতত্রিশ হাজার) টাকা সঞ্চয় উঠিয়ে আত্মসাত করে। বিষয়টি নিয়ে সদস্যরা রহমত আলীর সাথে যোগাযোগ করলে তিনি বিভিন্ন টালবাহানা শুরু করেন। এমতাবস্থায় নিরুপায় হয়ে ভূক্তভোগী সমিতির সদস্যরা ওই মাঠ সংগঠকের বিরুদ্ধে উপ-পরিচালক (বাপউবো) হবিগঞ্জ, উপজেলা নিবার্হী কর্মকর্তা ও বিআরডিবি চেয়ারম্যান চুনারুঘাট বরাবরে অভিযোগ দায়ের করে। এ ব্যপারে অভিযোগের বিষয়টি নিয়ে বিআরডিবি চেয়ারম্যান নূরুল ইসলাম ফটিক এর সাথে যোগযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com