সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে বিবিয়ানা কমিউনিটি ড্রীভেন গ্রীন ইনশিয়েটিভস প্রকল্পের অভিজ্ঞতা বিনিময়

  • আপডেট টাইম সোমবার, ২ মার্চ, ২০১৫
  • ৪৮৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ শেভরন বাংলাদেশের সহযোগীতায় ও ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়ার) উদ্যোগে বিবিয়ানা কমিউনিটি ড্রীভেন গ্রীন ইনশিয়েটিভস (সি.ডি.জি.আই) প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা গতকাল রবিবার সকালে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি রহমান কমিউনিটি সেন্টারে অনুষ্টিত হয়েছে। আইডিয়া’র নির্বাহী-পরিচালক নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমান, ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, শেভরন বাংলাদেশের পরিচালক নাসের আহমদ, ইউপি চেয়ারম্যান মোঃ ছালিক মিয়া, আব্দুল বাতেন, নিরাপত্তা অফিসার মোঃ কামরুজ্জামান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন, কৃষক গিয়াস উদ্দিন, আব্দুল আহাদ ভান্ডারী, কৃষানী ডলি রানী দাশ প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটি এম সালাম, সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, সাবেক সাধারন সম্পাদক এম এ আহমদ আজাদ, এনটিভি প্রতিনিধি তছনু আহমদ চৌধুরী প্রমুখ। এদিকে অনুষ্টানকে ঘিরে আইডিয়ার উদ্যোগে বিভিন্ন এলাকা থেকে আগত সফল কৃষকদের জৈবিক উপায়ে ধান চাষ, কৃষি খামারে টমেটো, কাচা মরিচ চাষ ও মাছ চাষের খন্ড চিত্র তুলে একটি প্রদর্শনী দেখানো হয়। উক্ত প্রদর্শনীটি সাধারন মানুষকে প্রাণবন্ত করে তোলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com