শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গে দিনব্যাপী কৃষি মেলা

  • আপডেট টাইম বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৬৮ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ সাগরদিঘীর পশ্চিম পাড়ের এলআর হাই স্কুল মাঠে দিনব্যাপী কৃষি মেলা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত কৃষি মেলার সমাপনীতে বিকেলে কৃষিমেলায় অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদানের পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রজেক্ট ম্যানেজার পরিতোষ সরকার। প্রধান অতিথি ছিলেন বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। এতে বক্তৃতা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল আলীম, মোঃ মহিবুর রহমান মিঠু, সানক্রেড এর কৃষি অফিসার আব্দুর রশিদ, ফিল্ড ফ্যাসিলেটেটর কলিম উদ্দিন ফকির, আশিকুল হক, ও সমাজসেবক মধু মিয়া তালুকদার। সভাশেষে ৮ জন কৃষক-কৃষাণীকে পুরস্কৃত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com