বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে গণপিঠুনিতে গরু চোর নিহত ॥ আহত ১

  • আপডেট টাইম সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৩২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥  চুনারুঘাটে গরু চুরি করতে গিয়ে জনতার গণপিঠুনিতে প্রাণ দিতে হলো গরু চোর মোঃ কুতুব আলীকে (৫০)। এ ঘটনায় আহত অপর গরু চোর কাজল মিয়া (৩৮)কে গুরুতর অবস্থায় চুনারুঘাট হাসপাতালে (গ্রেফতারকৃত) ভর্তি করা হয়। স্থানীয়রা জানিয়েছে, কুখ্যাত গরু চোর হিরু মিয়া পালিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার গভীর রাতে চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা-বাগানের লোহার লাইন এলাকার মৃত হরিদাসের পুত্র হারুন গুঞ্জন গোয়ালের ঘরের সিদ কেটে একদল গরু চোর ঘরে প্রবেশ করে ২টি গরু চুরি করে নিয়ে যাওয়ার পথে চা-বাগান পাহারাদার দেখতে পেয়ে চিৎকার দেয় এবং বাগানে পাগলা ঘন্টা বাজায়। পাগলা ঘন্টার আওয়াজে বাগানের পঞ্চায়েত কমিটি সহ চা-শ্রমিকরা দ্রুত বের হয়ে গরুসহ চোরদের আটকের চেষ্ঠা করে। এক পর্যায়ে গরু ফেলে চোরেরা পালিয়ে যাওয়ার সময় জনতার গনপিঠুনিতে ঘটনাস্থলেই মারা যায় কুতুব আলী (৫০)। সে উপজেলার উসমানপুর গ্রামের মৃত মুনছুব আলী ছেলে। এ ঘটনায় আহত জারুলিয়া গ্রামের মৃত আঃ কাদিরের ছেলে কাজল মিয়া। কাজল মিয়া জানায়, তাদের সঙ্গীয় আরো একজন পালিয়ে যায়।
চুনারুঘাট থানা পুলিশ খবর পেয়ে গত শনিবার সকালে ঘটনাস্থল থেকে ২টি গরু ও নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আহত কাজল মিয়াকে পুলিশের পাহারায় চুনারুঘাট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com