প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল শুক্রবার বিকেলে দৈনিক হবিগঞ্জের জননী’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে পুরাতন খোয়াই মুখ রোডস্থ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাসিট্রজ সভাপতি মোহাম্মদ মোতাচ্ছিরুল ইসলাম। হবিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আবুল হাসিম। হবিগঞ্জের জননী সম্পাদক অধ্যক্ষ আবুল লেইছ এর সভাপতিত্বে ও নাজমুল হোসেন আনারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত সম্পাদক এন এম ফজলে রাব্বী রাসেল। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌর প্যানেল মেয়র আবুল হাসিম, মোতাচ্ছিরুল ইসলাম। পরে প্রধান অতিথি ফিতা কেটে হবিগঞ্জের জননী কার্যালয় উদ্বোধন করেন।