বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিস্ফোরক মামলায় যুবনেতা জহিরুল ইসলাম সেলিম গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক সমাজকল্যাণ সম্পাদক জহিরুল ইসলাম সেলিম (৩৫) কে বিস্ফোরক ও পুলিশ এসল্ট মামলায় গ্রেফতার করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ। তিনি সদর উপজেলার দীঘলবাগ গ্রামের ইদু মিয়ার পুত্র। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় সদর এসআই কৃষ্ণ মোহন দেবনাথ ও মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ ইনাতাবাদ এলাকায় অভিযান চালিয়ে তার বাসা থেকে গ্রেফতার করে। পুলিশ জানায়, তিনি বিস্ফোরক ও পুলিশ এসল্ট মামলার এজাহারভুক্ত আসামী। আজ শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com