মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গে নারী অধিকার এডভোকেসি ডায়লগ

  • আপডেট টাইম বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪৪৪ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে নারী অধিকার বিষয়ক পলিসি এডভোকেসি ডায়লগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বানিয়াচং সদর উত্তর পশ্চিম ইউ.পি মিলনায়তনে সানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত এডভোকেসি সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বানিয়াচং সদর উত্তর পশ্চিম ইউ.পি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া, বানিয়াচং সমবায় অফিসার মোঃ আলা উদ্দিন মিয়া, বিআরডিবি চেয়ারম্যান ইমরান মিয়া। স্বাগত বক্তব্য রাখেন সানক্রেড আইডিইএএল প্রকল্প ব্যবস্থাপক পরিতোষ সরকার। রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবুল আলম। সানক্রেড এর মিল অফিসার হাজং সুমন রায় এর পরিচালনায় বক্তব্য রাখেন কৃষি অফিসার আব্দুর রশিদ, কলিম উদ্দিন ফকির, আশিকুল হক, দুহিতা হাজং প্রমুখ। সভায় বানিয়াচং সদর ২ ও ৪নং ইউ.পি’র সংরক্ষিত মহিলা সদস্য ছাড়াও সানক্রেড এর বিভিন্ন মহিলা দলীয় সদস্য উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com