রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ॥ রোগী ও স্বজনদের নিকট থেকে শুনেছেন চিকিৎসার বাস্তব চিত্র ॥ ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ, বিদেশে থাকা চিকিৎসক স্থায়ী বরখাস্ত নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ॥ ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ইন্দনদাতা ৫ জনকে সতর্ক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের বুরহানপুর গ্রামের কবরস্থান দখলে রাতের আধারে দেয়াল নির্মাণ ! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু বৃন্দাবন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মজহার উদ্দিন আর নেই হুইপ জিকে গউছের শোক নবীগঞ্জে ভরপুর গ্রামে সেলিম আহমেদের ক্লাব নিয়ে বিরোধটি শালিসে নিস্পত্তি নোয়াগাও গ্রামের কথিত আ’লীগ নেতা শাহ রায়হানের বিরুদ্ধে অভিযোগ ॥ বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী টিউবওয়েল ও ঘর দেয়ার আশ্বাস॥ লক্ষাধিক টাকা আত্মসাত ইনাতগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত শহরের আনোয়ারপুর-নোয়াগাঁও দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

নবীগঞ্জে হত্যার হুমকির অভিযোগ এনে লাকী খানমের সাধারণ ডায়েরী

  • আপডেট টাইম সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের ১০নং দেবপাড়া ইউনিয়নের ফুটারচর গ্রামের মোছাঃ লাকী খানম (২৮) সন্ত্রাসীদের ভয়ে দীর্ঘদিন যাবৎ নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে তিনি নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। জানাযায় ২০০৬ সালে নবীগঞ্জের ৯নং বাউসা ইউনিয়নের আব্দুল মন্নানের পুত্র মোঃ আব্দুল হান্নান (৩৫) এর সাথে ফুটারচর গ্রামের মোঃ সুলেমান খানের মেয়ে মোছাঃ লাকী খানম (২৮) এর বিয়ে হয়। বিয়ের পর অধিকাংশ সময় তার স্বামী সৌদি আরব ছিল। ২০০৯ সালে দেশে এসে মোছাঃ লাকী খানমের অনুমতি ছাড়াই মৌলভীর মাধ্যমে ২য় বিয়ে করে। এর পর থেকে যৌতুকের জন্য প্রায়ই লাকী খানমের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায় তার স্বামী। পরে লাকী খানম নিরোপায় হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হবিগঞ্জে একটি মামলা দায়ের করেন। মামলা নং- ৬০৪/১৩। মামলাটি তদন্তের জন্য নবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াছমিনের নিকট প্রেরণ করা হয়। অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হয়। ইদানিং বেশ কিছুদিন ধরে লাকী খানম ও তার পরিবারের লোকদের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। এনিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন লাকী খানম ও তার পরিবারের লোকজন। তারই প্রেক্ষিতে গত শনিবার প্রাণ হত্যার হুমকির অভিযোগ এনে লাকী খানম নবীগঞ্জ থানায় একটি জিডি করেন। জিডি নং- ৫৯৮।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com