মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচংয়ে রান্না করার সময় গ্যাস সিলিন্ডারে আগুন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৭৭ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে এক বাড়ীতে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সিলিন্ডারটি বিস্ফোরিত হলে লোকজনের প্রাণহানিসহ বেশ কয়েকটি বাড়ী পুড়ে যাওয়ার আশংকা ছিল। গতকাল বুধবার রাত ১০টার দিকে যাত্রাপাশা গ্রামের দোকানিয়া হাটির মহিম আলীর বাড়ীতে রান্না করার সময় গ্যাসের পাইপ লাইনে আগুন ধরে যায়। এসময় সিলিন্ডারটি ঘর থেকে উঠানে ছুড়ে ফেলে দেয়ায় গ্যাসের আগুন দাউ দাউ করে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। বাড়ীর লোকজনসহ এলাকাবাসী আপ্রাণ আগুন নেভার চেষ্টা চালান। খবর পেয়ে দমকল বাহিনীর লোকজন ছুটে আসে। জনতা ও দমকল বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় সিলিন্ডারটিকে বিস্ফোরণের হাত থেকে রক্ষাসহ আগুন নেভানো সম্ভব হয়। তবে এ ঘটনায় একটি ঘরের একাংশসহ বেশ কিছু জিনিসপত্র পুড়ে প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com