সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ॥ রোগী ও স্বজনদের নিকট থেকে শুনেছেন চিকিৎসার বাস্তব চিত্র ॥ ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ, বিদেশে থাকা চিকিৎসক স্থায়ী বরখাস্ত নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ॥ ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ইন্দনদাতা ৫ জনকে সতর্ক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের বুরহানপুর গ্রামের কবরস্থান দখলে রাতের আধারে দেয়াল নির্মাণ ! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু বৃন্দাবন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মজহার উদ্দিন আর নেই হুইপ জিকে গউছের শোক নবীগঞ্জে ভরপুর গ্রামে সেলিম আহমেদের ক্লাব নিয়ে বিরোধটি শালিসে নিস্পত্তি নোয়াগাও গ্রামের কথিত আ’লীগ নেতা শাহ রায়হানের বিরুদ্ধে অভিযোগ ॥ বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী টিউবওয়েল ও ঘর দেয়ার আশ্বাস॥ লক্ষাধিক টাকা আত্মসাত ইনাতগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত শহরের আনোয়ারপুর-নোয়াগাঁও দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

হবিগঞ্জ পৌরসভার সচিব শরীফকে বিদায় সংবর্ধনা কর্মকর্তা-কর্মচারীবৃন্দ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫০৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার সচিবকে বিদায় সংবর্ধনা দিয়েছে হবিগঞ্জ পৌরসভার পরিষদ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। গতকাল বুধবার দুপুরে পৌরসভার সভাকক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম। পৌর কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আবুল হাসিম, দিলীপ দাস, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নুর হোসেন, মোঃ আলমগীর ও সৈয়দা লাভলী সুলতানা। সভায় বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস, পৌর কর্মচারী সংসদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস সহ অন্যান্যরা। বিদায়ী অতিথি হিসেবে পৌর সচিব নুর আজম বিন আখতার শরীফ বলেন হবিগঞ্জ থেকে তিনি অনেক অভিজ্ঞতা নিয়ে যাচ্ছেন যা তার জীবনে পথ চলায় সহায়ক হবে। তিনি বলেন হবিগঞ্জের মানুষ খুবই ভাল এবং এ শহরের কথা তার চিরজীবন মনে থাকবে। সভা শেষে বিদায়ী অতিথিকে পৌর পরিষদ ও কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে পৃথক পৃথক উপহার প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com