বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

এমরানের মুক্তির দাবীতে জেলা মৎস্যজীবি দলের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪৯৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা বিএনপি’র ভারপাপ্ত সাধারণ সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পৌর বিএনপি’র সভাপতি আমিনুর রশীদ এমরানের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হবিগঞ্জ জেলা মৎস্যজীবি দল। গতকাল সোমবার জেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ও পৌর মৎস্যজীবি দলের সভাপতি তাজুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে খোয়াই মুখে জেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক ফারুক আহমেদের সভাপতিত্বে ও পৌর মৎস্যাজীবি দলের সাধারণ সম্পাদক তাজুল ইসলামের পরিচালনায় এক পথসভায় বক্তব্য রাখেন, জেলা মৎস্যজীবি দলের দপ্তর সম্পাদক সাদির মিয়া, পৌর বিএনপি নেতা নানু মিয়া, শ্রমিক দল নেতা শেখ রহমত আলী, মোঃ শিপন, মোস্তাফিজুর রহমান সুমন, তারেক, হান্নান, আব্দুল্লাহ, জামাল, মোবারক, তাজেল, ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুম, স্বেচ্ছাসেবকদল নেতা আলামীন, মর্তুজ আলী, পলাশ প্রমুখ। বক্তারা বলেন, আওয়ামী বাকশালী সরকার দেশের মানুষের মুখের ভাষা রুদ্ধ করে দেশের মানুষকে নির্যাতন নিপীড়ন শুরু করেছে। এ নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে সাধারণ মানুষ ফুসে উঠেছে। এই সরকার পালাবার পথ পাবে না। বক্তারা জেলা বিএনপি’র ভারপাপ্ত সাধারণ সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পৌর বিএনপি’র সভাপতি আমিনুর রশীদ এমরানের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com