শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে ১৪দলের মানববন্ধন ॥ নিজ সন্তানকে যে মায়া করেনা জনগনকে কিভাবে সে মায়া করবে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৭৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সারা দেশে বিএনপি-জামাত জোট কর্তৃক নির্বিচারে মানুষ হত্যা, পেট্রোল বোমা নিক্ষেপ, গাড়ী ভাংচুর, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামীলীগ ও ১৪ দল। রোববার বিকেলে ৩টা থেকে ৪টা পর্যন্ত এম সাইফুর রহমান টাউন হলের সামনে এই মানববন্ধনে নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি এমপি আলহাজ এডঃ মোঃ আবু জাহিরের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারন সম্পাদক এডঃ লুৎফুর রহমান তালুকদারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান এমপি, জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি এডঃ সিরাজুল হক চৌধুরী, আরব আলী, পৌর আওয়ামীলীগ সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, কৃষক লীগ সভাপতি হুমায়ুন কবির রেজা, যুবলীগ সাধারন সম্পাদক বোরহান চৌধুরী, ছাত্রলীগ সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী ও সাধারন সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ।
সভাপতির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, খালেদা জিয়া তার সন্তানের দাফনের সময়ও হরতাল অবরোধ দিয়ে প্রমাণ করেছে সন্তানের প্রতি তার কোন মমত্ব বোধ নেই। আর যে নেত্রী তার সন্তানকে মায়া করেননা সে কিভাবে জনগনকে মায়া করবে? খালেদা জিয়া ঈদে মিলাদুন্নবী ও ইজতেমার সময় হরতাল অবরোধ দিয়ে ধর্মপ্রাণ মানুষের মনে আঘাত দিয়েছেন। তিনি জনগনকে হত্যা করতে এবং কষ্ঠ দিতে ভাল বাসেন। তাই সকলে মিলে তার অপ্রচেষ্টাকে রুখতে হবে। মানববন্ধন কর্মসূচিতে আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠন আলাদা আলঅদা ব্যানার নিয়ে অংশ গ্রহণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com