বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ডাকাতের বউ নিয়ে গেছে আরেক ডাকাত

  • আপডেট টাইম সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬৮১ বা পড়া হয়েছে

কাজী মিজানুর রহমান ॥ হবিগঞ্জ জেলা কারাগারে থাকা স্বামীকে দেখতে গিয়ে স্বামীর বন্ধুর প্রেমে পড়ে দুই সন্তানের জননী অবশেষে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে। গতকাল রবিবার সকালে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, মাধবপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের জালাল মিয়া (৩০) ডাকাতি মামলায় সম্প্রতি কারাগারে যায়। সেখানে পরিচয় হয় বানিয়াচং উপজেলার মর্দনপুর গ্রামের হুমায়ুন মিয়ার পুত্র ইব্রাহিম (৩০) এর সাথে। সেও ডাকাতি মামলার আসামী হয়ে কারাভোগ করছিল। জালাল ও ইব্রাহীম একই ওয়ার্ডে থাকার সুবাদে তাদের মাঝে সম্পর্ক গড়ে উঠে। এ সময় জালাল মিয়ার স্ত্রী ২ সন্তানের জননী আওলিয়া বেগম (২২) বাড়ি থেকে খাবার নিয়ে কারাগারে তার স্বামীর সাথে দেখা করতে যায়। স্বামী জালালের সাথে দেখা করার সময় পরিচয় হয় জালালের বন্ধু ইব্রাহিম ডাকাতের সাথে। ইব্রাহিম গত বৃহস্পতিবার কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে আওলিয়ার সাথে দেখা করতে যায়। গতকাল রবিবার আওলিয়া তার ২ সন্তান রেখে ইব্রাহিমের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। এ খবর পেয়ে ইব্রাহিমের স্ত্রী রোজিনা গতকাল রবিবার হবিগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com