বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে কথিত অপহৃত মাদ্রাসা ছাত্র শ্রীঘরে

  • আপডেট টাইম সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৫৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে কথিত অপহৃত মাদরাসা ছাত্রকে জনতা আটক করে শ্রীঘরে পাঠিয়েছে। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শেখ  ফিরোজ মিয়াকে অপহরণ মামলায় ফাঁসাতে গিয়ে গত ৬ মাস আত্মগোপনে ছিল। গতকাল রোববার সকালে স্থানীয় লোকজন তাতে আটক করে বাহুবল মডেল থানা পুলিশে সোপর্দ করে। কথিত এই অপহৃত মাদরাসা ছাত্র হচ্ছে-াহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের ফজলু মিয়ার পুত্র ক্বারী আবু তালেব ওরপে সোহেল।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সোহেল ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি মাদরাসায় পড়ালেখা করে। বিগত ঈদুল ফিতরের সময় সে ছুটিতে বাড়ি আসে। এ সময় তারই চাচাত বোন দিলারা খাতুন ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শেখ ফিরোজ মিয়ার পুত্র ফয়সল-এর মাঝে বিরোধের জের ধরে গত বছর ৭ আগস্ট বিকেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়ে বাহুবল হাসপাতালে ভর্তি হয় ক্বারী আবু তালেব ওরপে সোহেল। পরদিন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে ক্বারী আবু তালেব ওরপে সোহেল আত্মগোপন করে। এ প্রেক্ষিতে ১১ আগস্ট তার পিতা ফজলু মিয়া বাদী হয়ে হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (কগ-৯) আদালতে অপহরণ মামলা দায়ের করেন। মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শেখ ফিরোজ মিয়াসহ ৫ জনকে আসামী করা হয়। মামলাটি বাহুবল মডেল থানায় তদন্তাধীন থাকাবস্থায় গতকাল রোববার পার্শ্ববর্তী চুনারুঘাট উপজেলার টিলাগাও গ্রামের মকছুদ আলী মেম্বারসহ স্থানীয় জনতা কথিত অপহৃত ক্বারী আবু তালেক ওরপে সোহেলকে আটক করে। এ সময় সোহেল স্বীকার করে তার পরিবারের পরামর্শে সে আত্মগোপনে ছিল।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শেখ ফিরোজ মিয়া বলেন, আমি একজন ৭০ বছর বয়ষ্ক মানুষকে সাজানো অপহরণ মামলায় আসামী করে হয়রানী করা হচ্ছে। কথিত অপহৃত সোহেলকে জনতা আটক করার মাধ্যমে এ নাটকের অবসান হলো। আমি ওই নাটক তৈরির সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com