শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জ শহরের ফায়ার সার্ভিস এলাকায় চোরা গোপ্তা আগুন ॥ সিএনজি-টমটম ভাংচুর ॥ আটক ১

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৫২ বা পড়া হয়েছে

কাজী মিজানুর রহমান ॥ ৭২ ঘন্টা হরতালের ২য় দিনে হবিগঞ্জ শহরের ফায়ার সার্ভিস রোড, কামড়া ব্রীজ এলাকা, শায়েস্তাগঞ্জে যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রাঙ্গেরগাও গ্রামের নজরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। হবিগঞ্জ শহরের ফায়ার সার্ভিল এলাকায় গতকাল রাত ৮টার দিকে কে বা কারা রাস্তায় পেট্টোল ডেলে আগুন ধরিয়ে দেন। এ সময় দুর্বৃত্তরা ওই এলাকায় চলাচলরত ৩টি টমটম ভাংচুর করে। যাত্রীরা আতংকে দিকবেদিক ছুটা ছুটি করে। বন্ধ হয়ে যায় ওই এলাকার দোকানপাট। সাথে সাথে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিভিয়ে ফেলে। পরে হবিগঞ্জ সদর থানার এসআই ইব্রাহিম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
দুপুরে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ধুলিয়াখাল ও পাইকপাড়া নামক স্থানে দুর্বৃত্তরা ৩টি সিএনজি অটোরিক্সা ও ৪টি টমটম ভাংচুর করে। খবর পেয়ে সদর এসআই কৃষ্ণ মোহন নাথের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছুলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
সিএনজি চালক আমীর আলী ও সোহেল মিয়া জানান, চোরাগুপ্তা হামলা করে তাদের সিএনজি অটোরিক্সার গ্লাস ভাংচুর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com