বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাণিজ্য মেলার সার্কাসে অশ্লীল নৃত্য ভিডিও করায় মাদ্রাসা ছাত্রকে আটক করে পুলিশে সোপর্দ ॥ পরে মুক্তি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কৃষি শিল্প ও বাণিজ্য মেলায় সার্কাসে শিল্পীদের নৃত্য ভিডিও ধারণ করার অপরাধে হাফেজ নাসির উদ্দিন (২০) নামে এক মাদ্রাসা ছাত্রকে মেলা কর্তৃপক্ষ আটক করে পুলিশে সোপর্দ করেছে। সে বাহুবল উপজেলার হলুয়া গ্রামের বাসিন্দা। গতকাল সোমবার সন্ধ্যায় হবিগঞ্জ নিউফিল্ড মাঠে আয়োজিত কৃষি ও বাণিজ্য মেলায় সার্কাস চলাকালে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নাসির উদ্দিন গতকাল সোমবার মেলায় অনুষ্ঠিত সার্কাস দেখতে যায়। এ সময় শিল্পীদের নৃত্য মোবাইল দিয়ে ভিডিও ধারণ করার সময় সার্কাস কর্তৃপক্ষ তাকে আটক করে। এদিকে আটককৃত নাসির জানায়, সে বানিয়াচং মাদ্রাসার বিএ ১ম বর্ষের ছাত্র। সার্কাসে এসে অশ্লীল নৃত্য দেখতে পেয়ে ভিডিও ধারণ করে। এ কারণে তাকে আটক করা হয়। নাসির আরো জানায়, যত দোষ, নন্দ ঘোষ। আমি ছাড়াও আরো অনেকে ভিডিও ধারণ করলেও তাদেরকে আটক করা হয়নি। এদিকে রাতে নাসির উদ্দিনকে পুলিশ ছেড়ে দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com