বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সেক্রেটারী সফিক চৌধুরীর উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মটর মালিক গ্র“পের সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫১৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় হবিগঞ্জ মটর মালিক গ্র“পের এক জরুরী সভা অনুষ্টিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ মটর মালিক গ্র“পের প্রেসিডেন্ট আলহাজ্ব মোঃ ফজলুর রহমান চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব শামছু মিয়া চৌধুরী, সিলেট লাইনের আহ্বায়ক হাজী মোঃ জিতু মিয়া, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ বুলবুল মিয়া, যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজাহান, সদস্য মোঃ সাইদুর রহমান, মোঃ বাবুল মিয়া, হাজী আব্দুল ওয়াহাব বাবুল, মোঃ বাচ্চু মিয়া, আবু মঈন চৌধুরী সোহেল, শংখ শুভ্র রায়, মোঃ মহসিন, মোঃ জাহির মিয়া, মোঃ শাহাব উদ্দিন আহমেদ, মোঃ জিতু মিয়া, মোঃ মঈনুল হক নিপুল প্রমূখ।
সভায় বক্তাগণ মটর মালিক গ্র“পের সেক্রেটারী আলহাজ্ব মোঃ শফিকুর রহমান চৌধুরীর উপর সরকারের দায়েরকৃত মিথ্যা মামলার নিন্দা জানানো হয়। বক্তারা বলেন, মামলায় উল্লেখি ঘটনার সময় মটর মালিক গ্র“পের সেক্রেটারী আলহাজ্ব মোঃ শফিকুর রহমান চৌধুরী সহ সমিতির নেতৃবৃন্দ, হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মরহুম শাহ রমজান আলীর বাড়ীতে কুলখানীতে উপস্থিত ছিলেন। হবিগঞ্জ মটর মালিক গ্র“পের নেতৃবৃন্দ আরও বলেন, হরতাল, অবরোধে আমরা গাড়ী চালিয়ে সরকারকে সহযোগিতা করছি। এ অবস্থায় সমিতির সেক্রেটারীর উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য মটর মালিক গ্র“পের পক্ষ থেকে দাবী জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com