বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আবুল মনসুর এর মাতার ইন্তেকাল

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট আবুল মনসুর চৌধুরী এবং স্কটল্যান্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম আনিস চৌধুরী মহসিনের মাতা বেগম রাবেয়া চৌধুরী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি……….রাজিউন)। গতকাল সোমবার সন্ধায় তিনি ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে বার্ধক্যজনিত কারণে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। হবিগঞ্জ শহরের পুরাণ মুন্সেফী আবাসিক এলাকার বাসিন্দা রাবেয়া চৌধুরী ৬ ছেলে, ২ কন্যা, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাযার সময় পরবর্তীতে জানানো হবে বলে তার পরিবার সুত্রে জানা গেছে।
আবু জাহির এমপি’র শোক
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট আবুল মনসুর চৌধুরীর মাতা বেগম রাবেয়া চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি। এক শোক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com