শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বিশ্বনাথে ট্রাকচাপায় ২ মোট সাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম শনিবার, ৩১ জানুয়ারী, ২০১৫
  • ৫৮৩ বা পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি ॥ সিলেটের বিশ্বনাথ উপজেলায় ট্রাকচাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকালে উপজেলার বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের বাগিচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বিশ্বনাথ উপজেলার দেওকল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নোয়াগাঁও গ্রামের মতছিন আলীর ছেলে নোমান আহমদ (১৬) এবং একই গ্রামের তাজুল ইসলামের ছেলে খালেদ আহমদ (১৫)।
স্থানীয়রা জানায়, বিশ্বনাথগামী একটি মাটি ভর্তি ট্রাক মোটর সাইকেল আরোহী ৩ কিশোরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালকের আসনে থাকা নোমানের মৃত্যু হয়। আহত অবস্থায় দুই মোটর সাইকেল আরোহী খালেদ আহমেদ ও আব্দুর রহিমকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা খালেদ আহমেদকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন আব্দুর রহিমের অবস্থা আশংকাজনক। বিশ্বনাথ থানার ওসি রফিকুল ইসলাম দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com